
(৪ ঘন্টা আগে) ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১:২৭ অপরাহ্ন
হিজলায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৮ বছর পর আটক
বরিশালের হিজলা উপজেলায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. জাহাঙ্গীর হাওলাদারকে দীর্ঘ ১৮ বছর পর গাজীপুরের পূবাইল থেকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার গভীর রাতে গাজীপুরের পুবাইল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহাঙ্গীর হাওলাদার (৪০) হিজলা উপজেলার খাগেরচর এলাকার হোসেন হাওলাদারের ছেলে।
বর্তমান তিনি ৪ সন্তানের জনক। দীর্ঘদিন পালিয়ে স্ত্রী ও পরিবার নিয়ে স্থায়ী বসবাস করে।
গতকাল হিজলা থানা এ এস আই আবদুর রাজ্জাক গাজীপুরে পূবাইল থেকে নিয়ে আসে।
হত্যাকাণ্ডের শিকার আনোয়ার হোসেন এর ভাই দেলোয়ার হোসেন বলেন গরুতে গাছ খেয়েছে দাবি করে জাহাঙ্গীর ও তার পরিবারের সদস্যরা আমার ভাই আনোয়ার কে ডেকে নিয়ে হত্যা করে।এ ঘটনায় আমার পিতা হিজলা থানায় একটি হত্যা মামলা করেন। তখন থেকেই জাহাঙ্গীর হোসেন পালাতক ছিলেন।
হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান জানায়, জাহাঙ্গীরের বিরুদ্ধে ২০০৮ সালে হিজলা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার বিচার শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। দীর্ঘদিন পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।