banglahour

চাঁপাইনবাবগঞ্জে ২৪ মাসে আত্মহত্যায় প্রাণ গেল ৫৫০ জনের

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(২ ঘন্টা আগে) ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৩:২৪ অপরাহ্ন

 

চাঁপাইনবাবগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে আত্মহত্যার ঘটনা। গত ২৪ মাসে জেলার বিভিন্ন এলাকায় গলায় ফাঁস দিয়ে ও বিষপান করে আত্মহত্যা করেছেন ৫৫০ জন। একই সময়ে আত্মহত্যার চেষ্টা করেছেন আরও বিপুলসংখ্যক মানুষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানে এমন চিত্র উঠে এসেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত জেলায় ২৯৪ জন আত্মহত্যা করেন। এরপর ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত আরও ২৫৬ জন আত্মহত্যা করেছেন। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

অন্যদিকে স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে জেলায় ১ হাজার ৮১ জন আত্মহত্যার চেষ্টা করেন। তাদের মধ্যে ৬৩৯ জন নারী ও ৪৪২ জন পুরুষ। চলতি বছরের প্রথম ছয় মাসে আত্মহত্যার চেষ্টা করেছেন আরও ৬০৪ জন। এর মধ্যে নারী ৩৫৮ এবং পুরুষ ২৪৬ জন।

নানা ঘটনায় ঝরছে প্রাণ

জেলায় বিভিন্ন সময় পারিবারিক কলহ, দাম্পত্য বিরোধ, অভিমান, প্রেমঘটিত বিষয়সহ নানা কারণে আত্মহত্যার ঘটনা ঘটছে। গত ৪ সেপ্টেম্বর শিবগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার পর মফিজুল হক (৭৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এ ছাড়া গত ২৪ জুন পৌর এলাকার টিকরামপুরে ফারহানা আসিক কলি (২৬) এবং ৯ জুন সুন্দরপুর ইউনিয়নে ইয়াসমিন (২৪) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সদর উপজেলার বালিয়াডাঙ্গার চকঝগড়ু গ্রামে মোবাইল ফোন কিনে না দেওয়ায় এক কিশোরও অভিমানে আত্মহননের পথ বেছে নেয়।

বিশেষজ্ঞরা বলছেন, মানসিক চাপ, হতাশা, পারিবারিক কলহ, দাম্পত্য দ্বন্দ্ব, অভাব-অনটন, প্রেমের সম্পর্কের বিচ্ছেদ, বিবাহবহির্ভূত সম্পর্ক ও নানা ধরনের সামাজিক চাপ আত্মহত্যার অন্যতম কারণ। বিশেষ করে উঠতি বয়সের কিশোর-কিশোরীদ

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল