banglahour

আগামী বছ‌রের মার্চের ম‌ধ্যে প্রধ‌ানমন্ত্রী পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মান কা‌জের উ‌দ্বোধন কর‌বেন ...পা‌নি সম্পদ মন্ত্রী

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(১ দিন আগে) ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৩:২৬ অপরাহ্ন

 

আগামী বছ‌রের জানুয়া‌রি,ফেব্রুয়া‌রি,মার্চ এই মা‌সের সম্ভাব‌্য তা‌রি‌খে প্রধ‌ানমন্ত্রী পদ্মা ব‌্যা‌রে‌জের  নির্মান  কা‌জের উ‌দ্বোধন কর‌বেন  ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পা‌নি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শুক্রবার দুপুরে রাজবাড়ীর পাংশা উপ‌জেলার হাবাসপু‌র এলাকায় পদ্মা ব‌্যা‌রেজ নির্মানের স্থান প‌রিদর্শন শে‌ষে সাংবা‌দিক‌দের তি‌নি এ কথা ব‌লেন।

পা‌নি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও ব‌লেন, একটা অর্থনৈ‌তিক রুপান্তর,অর্থনৈ‌তিক বিপ্ল‌বের জন‌্য এ‌ই প্রজেক্ট মাষ্টারমাইন্ড মেগা প্রকল্প। এ‌টি বাস্তবায়‌নের মধ‌্য দি‌য়ে ২৪ টি জেলায় অর্থনৈ‌তিক রুপান্তর ঘটা‌বো, কৃ‌ষি বিপ্লব হ‌বে,বিদুৎ উৎপাদন হ‌বে, মা‌ছের চাষ হ‌বে, উৎপাদন বৃ‌দ্ধি পা‌বে।

শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও ব‌লেন, প্রধানমন্ত্রী নির্বাচ‌নের আ‌গে আপনা‌দের ওয়াদা দি‌য়ে‌ছি‌লো,নির্বাচ‌নের ইশ‌তে‌হা‌রে নি‌য়ে এ‌সে‌ছি‌লো। আজ তার হাত ধ‌রে বাস্তবায়ন হ‌তে যা‌চ্ছে। এজন‌্য পা‌নি সম্পদ মন্ত্রনাল‌য়ের পক্ষ থে‌কে এবং ২৪ টি জেলার পক্ষ থে‌কে মাননীয় প্রধান মন্ত্রী‌কে ধন‌্যবাদ জানাই।

এ সময় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান প‌রিদর্শনে আরও উপ‌স্থিত ছি‌লেন, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর,পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ,সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী ২ আস‌নের সংসদ সদস‌্য হারুন অর র‌শিদসহ সংশ্লিষ্টরা।

পরে হাবাসপুর কে রাজ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির আয়োজনে জনসভায় বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রী।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল