
(১০ ঘন্টা আগে) ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ১:০৫ অপরাহ্ন
অস্ট্রেলিয়ার সিডনিতে আজ সংগীতের ঝড় তুলবেন নগরবাউল জেমস। স্থানীয় সময় আজ শনিবার সন্ধ্যায় সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।
জেমসের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন ওপার বাংলার জনপ্রিয় ব্যান্ড ফসিলসের শিল্পী রূপম ইসলাম।
কনসার্ট উপলক্ষে এক ভিডিও বার্তায় সিডনিতে পৌঁছে যাওয়ার খবর জানিয়েছেন জেমস। পাশাপাশি ভক্তদেরও অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
ভিডিও বার্তায় জেমস বলেন, ‘আমরা নগরবাউল এখন সিডনি চলে এসেছি। দেখা হচ্ছে ১২ সেপ্টেম্বর, নরওয়েস্ট কনভেনশন সেন্টারে। দুই বাংলার দুই রক ব্যান্ডের কনসার্টে আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল।’
এর আগে ২০২৪ সালে ভারতে অনুষ্ঠিত ‘পূজাওয়ালাদের গান’ শিরোনামের একটি কনসার্টে একই মঞ্চে পারফর্ম করেছিলেন জেমস-রুপম এই দুই রকশিল্পী। দীর্ঘ বিরতির পর আবারও একই মঞ্চে দেখা যাবে জেমস ও রূপমকে।