banglahour

রাজবাড়ীর কালুখালী মাঝবাড়ীতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহজালাল মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(১ দিন আগে) ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ১:০৭ অপরাহ্ন

 

রাজবাড়ীর কালুখালী উপজেলার ৪নং মাঝবাড়ী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজালাল মিয়ার পরিচিতি ও নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাঝবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সমশের মার্কেট এলাকায় স্থানীয় জনগণের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত থেকে মোঃ শাহজালাল মিয়া স্থানীয় সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, বিদ্যমান সমস্যা সমাধান এবং জনকল্যাণমূলক বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

মতবিনিময় সভায় মাঝবাড়ী ইউনিয়ন জাসাসের সভাপতি মোঃ নাজির হোসেন চুন্নু, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জয়নাল আবেদীন, কাজী আমজাদ হোসেন এবং সাবেক ইউপি সদস্য মোঃ আইয়ুব আলীসহ
অন্যান্যরা বক্তব্য রাখেন।

স্থানীয় হাজী আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী তরুণ দলের সাধারণ সম্পাদক তোরান আহসান টুটুল।

এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল