banglahour

খুলনায় জলিল মুন্সি নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১ দিন আগে) ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ১:০৮ অপরাহ্ন


খুলনা মহানগরীর দৌলতপুরে জলিল মুন্সি  নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দৌলতপুর থানাধীন য‌শোর-খুলনা মহাসড়‌কের কু‌লিবাগান আওয়ামী লীগ অ‌ফি‌সের সাম‌নে সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।নিহত জলির মুন্সি দৌলতপুর থানার কুলিবাগান এলাকার দিলু মুন্সির ছেলে।দৌলতপুর থানার অফিসার্স ইনচার্জ জানান , শনিবার সকাল ৯টার দিকে দৌলতপুর য‌শোর-খুলনা মহাসড়‌কের কু‌লিবাগান আওয়ামী লীগ অ‌ফি‌সের সাম‌নে দি‌য়ে হে‌টে যা‌চ্ছিল জলিল।

এ সময় একটি মোটরসাইকেলযোগে অজ্ঞাতনামা ৩ জন দুর্বৃত্ত এসে জলিল মুন্সিকে লক্ষ্য করে গুলি করে। এতে তার বুকের ডান সাইডে উপরে ও পিঠের বাম সাইডে গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল