banglahour

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের মশক নিধন অভিযান

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১ দিন আগে) ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ১:০৯ অপরাহ্ন


ডেঙ্গুর বিস্তার ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় মশার লার্ভা ধ্বংস ও প্রজননস্থল পরিষ্কারের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। পরে শহরের গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ বিভিন্ন এলাকায় মশার বংশবিস্তার রোধে লার্ভিসাইড স্প্রে করা হয়। একই সঙ্গে বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ ও অপরিচ্ছন্ন স্থান পরিষ্কারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মসূচিতে জেলা প্রশাসকের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র, প্রশাসকসহ কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে নগরবাসীকে সুরক্ষিত রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। শুধু মশা নিধন নয়, ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। নাগরিকদের নিরাপদ রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল