banglahour

কালুখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ৮:৫৪ অপরাহ্ন

 

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে রাজবাড়ীর কালুখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


আজ শনিবার(১২ সেপ্টেম্বর) সকালে  কালুখালী  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিষয়ক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


এর আগে জাতীয় পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান ইন্টারনেটের মাধ্যমে বড় পর্দায় প্রদর্শন করা হয়। সেখানে প্রধানমন্ত্রী এ কার্যক্রমের উদ্বোধন করেন।

কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব এস.এম. রেজাউল করিমের সভাপতিত্ব উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ্, কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, উপজেলা বিএনপির সাধারণ রকিবুল ইসলাম রুমা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজালাল মিয়া,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্কাউট ও রোভার স্কাউটের সদস্য, বিভিন্ন দপ্তরের প্রধান, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল