
(৩ ঘন্টা আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ১০:০৮ পূর্বাহ্ন
বরিশাল: মেহেন্দিগঞ্জ উপজেলার প্রত্যেকটি কলেজ, মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে শিক্ষার মান এবং মান উন্নয়ন ও শিক্ষার পরিবেশ নিশ্চিতে করণীয় বিষয়াদি নিয়ে জানতে চান নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান।
১২ ই সেপ্টেম্বর রোজ শনিবার বিকেলে মেহেন্দিগঞ্জ উপজেলার মাল্টিপারপাস অডিটরিয়াম কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনার শুরুতে পবিত্র কোরআন পাঠ ও গীতা পাঠের মধ্য দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ তাদের বক্তৃতায় প্রতিষ্ঠানের পরিবেশ,সীমানা প্রাচীর নির্মাণ, বালু ভরাট সহ বিভিন্ন সংকট, মাদকের প্রভাব, বখাটেদের উৎপাত, স্মার্টফোনের প্রভাব সহ বেশ কয়েকটি নেতিবাচক বিষয়ে বক্তব্য করেন।
প্রতিমন্ত্রী রাজিব আহসান তার বক্তৃতায় নেতিবাচক প্রতিটি বিষয়ের উপর গুরুত্ব সহকারে পদক্ষেপ গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রয়োজনীয়তার বাস্তবায়ন, প্রতিষ্ঠান শিক্ষকদের উপস্থিতি বাধ্যতামূলক সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজুর রহমান, উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন, একাডেমিক সুপারভাইজার মো. সেলিম, প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিন উদ্দিন , উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দীপেন, সদস্যসচিব শিহাব আহমেদ সেলিম, পৌর শাখা বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহিন লিটন, সদস্য সচিব রিয়াজউদ্দিন চৌধুরী দিনু মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, বরিশাল জেলা উত্তর বিএনপি'র সদস্য জিয়াউদ্দিন সুজন।