banglahour

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি।

(১৮ ঘন্টা আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ৪:২১ অপরাহ্ন

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি তিনি বিভিন্ন রাষ্ট্র ও সরকারের প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


সফরকালে প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়ন এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে দেশের অবস্থান তুলে ধরবেন। এছাড়া জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত একাধিক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।


প্রধানমন্ত্রীর এই সফরকে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা জোরদার এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল