
(১ মাস আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ৪:২৩ অপরাহ্ন
যুক্তরাষ্ট্র-বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে তিন দশকের অবদানের জন্য আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-কে অভিনন্দন জানানো হয়েছে।
এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, গত ৩০ বছর ধরে অ্যামচেম দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র—উভয় দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।
বার্তায় আরও বলা হয়, পারস্পরিক সহযোগিতা, অংশীদারিত্ব এবং যৌথ সাফল্যের এই পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হলে বিনিয়োগ, কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি হবে বলেও উল্লেখ করা হয়।