banglahour

কিশোরগঞ্জে এনসিপির বিক্ষোভ মিছিল.......

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(১ মাস আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ৬:৪২ অপরাহ্ন

নেতাকর্মীদের ওপর হামলা,মামলা, হত্যা হুমকি, সারা দেশে আইনশৃঙ্খলা অবণতি এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি - এনসিপি।


রবিবার দুপুরে শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে এনসিপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সমাবেশে বক্তব্য রাখেন এনপিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান, জেলা এনসিবির আহবায়ক শেখ খায়রুল কবীর, সাংগঠনিক সম্পাদক হাফেজ ইকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক ফয়সাল প্রিন্সসহ অন্যরা।


এ সময় বক্তারা অবিলম্বে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা -মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তারা।

পরে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। 
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল