
(১ মাস আগে) ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৫:৪৪ পূর্বাহ্ন
ময়মনসিংহের গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ (রোববার) বিকেল সোয়া পাঁচটার দিকে দক্ষিণ গফরগাঁওয়ের গোলাবাড়ি নামক স্থানে এই ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি কাওরাইদ ও মশাখালী স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ী নামক এলাকায় পৌঁছলে ট্রেনের এক বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
উদ্ধারকারী রিলিফ ট্রেন যেতে দেরি হচ্ছে। রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌছালে উদ্ধার কাজ শুরু হবে বলে জানান তিনি।
এ ঘটনায় ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ময়মনসিংহ স্টেশনে ও দেওয়ানগঞ্জ কমিউটার আউলিয়া নগর দাঁড়িয়ে আছে বলে জানা যায়।