
(৬ দিন আগে) ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:০১ অপরাহ্ন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের ব্যবসায়ী নেতা, সংশ্লিষ্ট বিশেষজ্ঞ এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা অংশ নেন।
সভায় দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি, বিদ্যমান চ্যালেঞ্জ, বিনিয়োগের সুযোগ, জ্বালানি নিরাপত্তা এবং ভবিষ্যৎ উন্নয়ন কৌশল নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এবং আলোচনার বিভিন্ন দিক তুলে ধরেন। তবে সভায় গৃহীত সিদ্ধান্ত ও সুপারিশ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।