
(৩ ঘন্টা আগে) ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৬:১০ অপরাহ্ন
শেখ লিয়াকত হোসেন, ব্যুরো খুলনাঃ
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান বলেছেন সন্ত্রাস দমনের জন্য কোন ক্রস ফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট। আজ সোমবার সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত খুলনা জেলার সংসদ সদস্য, বিভাগী ও জেলা প্রশাসন এবং আইনশৃংখলা বাহিনীর সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন সন্ত্রাস দমনে যদি আইন সংশোধন করে কোন কঠিন প্রক্রিয়া আনতে হয় , সেটা করবো। বাট কোন বে-আইনী পথে আমরা হাটবোনা। মন্ত্রী বলেন , আমাদের আইনী প্রক্রিয়া ও প্রয়োগ হবে সম্পূর্ন মানবাধীকার ব্যাসিসে ।
সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি। এ সময় বক্তব্য রাখেন খুলনা -৪ আসনের সংসদ সদস্য এস. কে. আজিজুল বারী হেলাল , বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাগ হারুন, খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান , পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান ও জেলা প্রশাসক হুরে জান্নাত ।