banglahour

ধামরাইয়ে কোনো খাস বা ভিপি জমি প্রভাবশালীদের দখলে থাকবে না: তমিজ উদ্দিন এমপি

সারাদেশ | মো সাফায়েত খান ওপেল। ধামরাই প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৬:১২ অপরাহ্ন

 

ধামরাইয়ে কোনো সরকারী খাস জমি বা ভিপি জমি কোনো প্রভাবশালী ব্যক্তি ভোগদখল করে রাখতে পারবে না। সব অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সরকারী সম্পদ জনগণের স্বার্থে ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা ২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ধামরাইয়ের কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

সংসদ সদস্য মো: তমিজ উদ্দিন বলেন, "সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে একদল লোক স্থানীয় সম্পদ কুক্ষিগত করার চেষ্টা করছে। কিন্তু ধামরাইয়ের মাটিতে তা আর হতে দেওয়া হবে না। শিক্ষা, অবকাঠামো এবং আইন-শৃঙ্খলার উন্নয়নে আমরা বদ্ধপরিকর।"

শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এমপি তমিজ উদ্দিন বলেন, "শিক্ষা জাতির মেরুদণ্ড। ধামরাইয়ের প্রতিটি শিশুকে সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত হতে হবে।"

তিনি আরও বলেন, "প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা যেন আধুনিক পরিবেশে পড়াশোনা করতে পারে, সেজন্য বর্তমান সরকার বিদ্যালয়গুলোর অবকাঠামো উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। শিক্ষকরা হলেন সমাজ গড়ার কারিগর। তাই শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের শিক্ষাও দিতে হবে। একই সাথে নতুন প্রজন্মকে মাদক, কুসংস্কার ও সব ধরনের অপসংস্কৃতি থেকে দূরে রাখতে হবে।"

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল মামুন, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম এবং কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল