banglahour

ময়মনসিংহ মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৫ ঘন্টা আগে) ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৮:৪৩ অপরাহ্ন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ (সোমবার) সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় লিফটের ভিতরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় লিফটের ভিতরে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালে থাকা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট রওয়ানা হয়। পরে তিনটি ইউনিট এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফায়ার স্টেশন থেকে একটি  ইউনিট এক ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোন হতাহতের খবর নেই।
তবে অতিরিক্ত গরমের কারনে লিফটের ক্যাবলে আগুন লাগতে পারে বলে ধারণা করা যায়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল