banglahour

কুমিল্লা মুরাদনগরে সম্পত্তি বিরোধের জেরে দুইজনকে হত্যা

সারাদেশ | মো সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি।

(১ দিন আগে) ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৫:৩৮ পূর্বাহ্ন

কুমিল্লার মুরাদনগরের বাবুটি পাড়ার দড়ানিপাড়া গ্রামে জায়গা সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় খালেদা আক্তার (৭০) ও মঞ্জুরুল আলম টিটু (৩৬) নামে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় মুরাদনগরের বাবুটি পাড়ার দড়ানিপাড়া গ্রামে  এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত খালেদা আক্তার (৭০) মুরাদনগর নগর উপজেলার দড়ানী পাড়ার জসিম উদ্দিনের মেয়ে এবং একই গ্ৰামের 
বাচ্চু মিয়ার ছেলে মঞ্জুরুল আলম টিটু (৩৬)।

স্থানীয়রা জানান, বাবুটিপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে হামলার ঘটনায় প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে আহত হয় খালেদা ও টিটু। তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা দাউদকান্দির গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তবে গৌরীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা হাবিবুর রহমান জানান, নিহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথেই মারা গিয়েছে। তাদেরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

মুরাদনগর থানার ওসি মাশরুরুল হক বলেন, দুজন নিহতের ঘটনা শুনেই ঘটনাস্থলেই রওনা দিয়েছি। ঘটনাস্থলে পৌঁছানো ছাড়া কিছুই বলা যাচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল