banglahour

কনা এখন ‘সুপার সিঙ্গেল

বিনোদন | বিনোদন ডেস্ক।

(১ দিন আগে) ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৮:১৬ অপরাহ্ন

এই সময়ের জনপ্রিয় গায়িকা দিলশাদ নাহার কনা। আধুনিক, সলো, প্লেব্যাক সবক্ষেত্রে নিজের যোগ্যতার সাক্ষর রেখেছেন। বিবাহ বিচ্ছেদের পর নতুন করে প্রেমের সম্পর্কে জড়ানোর গুঞ্জন উঠলেও সেসব গুঞ্জন বরাবরই উড়িয়ে দিয়েছেন সংগীত শিল্পী কনা।

এবার কনা নিজেই জানালেন, বর্তমানে তিনি পুরোপুরি একা। শুধু তাই নয়, কেমন সঙ্গী চান, সেটিও জানিয়েছেন কনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কনা নিজেকে ‘সুপার সিঙ্গেল’ বলে দাবি করেন। সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয়, কনা প্রেম করছেন—এমন খবরটি সত্যি নাকি নিছক গুঞ্জন ?

কনা বলেন, ‘রিউমার, আমি এখন সুপার সিঙ্গেল’।

গায়িকার কাছে জানতে চাওয়া হয়, ভবিষ্যতে সঙ্গী হিসেবে কেমন মানুষ চান তিনি। এই প্রশ্নের উত্তরে কনা বলেন, ‘আমি এমন একজন মানুষ চাই, যে আমাকে ভালোবাসবে। একদম কনার মতো আরেকজন মানুষ, যে শুধু আমার সঙ্গেই থাকবে'।

অর্থাৎ আপাতত কোনো সম্পর্কে না থাকলেও ভবিষ্যৎ সঙ্গীর নির্বাচনের ক্ষেত্রে ভালোবাসা ও মানসিক মিল গুরুত্ব দিতে চান কনা।

এর আগে গত বছরের জুনে বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে এই গায়িকার। গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিনের সঙ্গে ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তিনি।

বিবাহবিচ্ছেদের খবর জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে কনা লিখেছিলেন, ‘আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম, মৃত্যু, বিয়ে—সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যেকোনো বিচ্ছেদও হয় তাঁরই ইশারায়। আমার সব শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে, দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি।’

উল্লেখ্য, ২০১৯ সালে গোলাম মোহাম্মাদ ইফতেখারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সংগীত শিল্পী কনা। ছয় বছর সংসার জীবন কাটিয়ে সেই সম্পর্কের ইতি টানেন এই দম্পতি।

বিবাহ বিচ্ছেদের পর বিভিন্ন সময়ে কনার নতুন প্রেম নিয়ে গুঞ্জন ছড়ালেও সেগুলোকে বরাবরই গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

এখন নতুন কোনো সম্পর্কে না জড়ালেও ভবিষ্যতে ভালোবাসার একজন মানুষকে জীবনে চান, সাক্ষাৎকারে সেই ইঙ্গিতই দিলেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল