banglahour

বাংলাদেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিয়ে ক্রিস্টেনসেন-মিল্লাত বৈঠক

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ২:২৮ অপরাহ্ন

নতুন দায়িত্ব গ্রহণ করায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের
রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতকে অভিনন্দন জানিয়েছেন। এ সময় তারা বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ বিমান ও পর্যটন খাতের সম্প্রসারণে বোয়িং উড়োজাহাজ এবং যুক্তরাষ্ট্রের বিমানবন্দর নিরাপত্তা প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোচনা করেন।


বৈঠকে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের আধুনিকায়ন, নিরাপত্তা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরা হয়। উভয় পক্ষ এই খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল