banglahour

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৩:৫২ অপরাহ্ন


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ মেডিকেলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন এমপি। 
আজ (মঙ্গলবার) সকালে তিনি হাসপাতাল কার্যালয়ে এসে কনফারেন্স রুমে এক বৈঠকে বসেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন।

পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি ও ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম, ড্যাবের জেলা সভাপতি ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী, ফায়ার সাভির্সের উপপরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দীসহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, সমস্যা এবং সঙ্কটের বিভিন্ন বিষয়ে ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং সহ-সভাপতিকে অবহিত করা হয়। 


এসময় তিনি জানান, আগুনের ঘটনায় তদন্ত চলছে। তদন্ত রিপোর্ট পাবার পর বিস্তারিত জানা যাবে। হাসপাতালের বিদ্যমান সমস্যা নিরসনে আগামীতে পদক্ষেপ নেয়া হবে। এদিকে পূর্বের তদন্ত কমিটি বাতিল করে মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. গোলাম রহমান ভূইয়াকে প্রধান করে ও সহকারি পরিচাল ডা. মাইন উদ্দিন খানকে সদস্য সচিব করে নতুন ৬ সদস্যের একটি তদন্ত কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, ময়মনসিংহ মেডিকেলের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ডেন্টাল সার্জন ডা. খন্দকার মুহাম্মদ আনোয়ার হোসেন, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত রায় এবং ফায়ার সার্ভিসের উপপরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি। কমিটি তিন কার্য দিবসের মধ্যে রির্পোট দিতে বলে হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল