banglahour

হিজলায় সালিসি অমান্য করে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৪

সারাদেশ | মো সেলিম রাড়ী। বরিশাল হিজলা প্রতিনিধি।

(১ দিন আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৩:৫৬ অপরাহ্ন


বরিশালের হিজলা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল ৯ টায় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পশ্চিম কোড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে হিজলা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহতদের উদ্ধার করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেরে বাংলা হাসপাতালে প্রেরণ করে। আহতরা হলেন বিল্লাল হোসেন খোকন(২৫), জয়নাল দেওয়ান (৫০), খলিল দেওয়ান (৪৫),বিপুলি বেগম।


ঘটনা সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে একটি জমির দখল ও মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিসি বৈঠকের মাধ্যমে বিরোধ মীমাংসার চেষ্টা করা হয়। তবে সালিসের সিদ্ধান্ত অমান্য করে পুনরায় জমি নিয়ে বিরোধে জড়িয়ে পড়ে উভয় পক্ষ।


ভুক্তভোগী জব্বার আকন জানান প্রতিপক্ষ জয়নাল দেওয়ান ও খলিল দেওয়ান সহ গংরা জামায়াত ইসলামী নেতা।তাই জোরপূর্বক আমাদের বিরোধীয় জমিতে বেড়া নির্মাণ করে। পরে থানা পুলিশের হস্তক্ষেপে সালিসদার গন শান্তি শৃঙ্খলা রক্ষায় বেড়া খুলে দেওয়ার নির্দেশ দেন। পরবর্তিতে কাগজ পত্র পর্যালোচনা করে জমি নির্ধারন বেড়া নির্মাণ এর নির্দেশ দেন। তিনি আরো বলেন ঘটনার দিন জয়নাল দেওয়ান কে আমাদের জমিতে দেওয়া বেড়া খুলতে বললে আমাকে দৌড়ানি দেয়। আমার ছেলে বিল্লাল হোসেন বাঁধা দিলে তাকে কুপিয়ে জখম করে।


পাল্টা অভিযোগ করে জয়নাল দেওয়ান (৫০) বলেন আমরা আমাদের জমিতে বেড়া নির্মাণ করেছি। জব্বার আকন ও তার ছেলে আমাদের উপর হামলা হামলা চালায়।


সাবেক দুই ইউপি সদস্য হানিফ দেওয়ান ও রিপন খান শালিসি বৈঠকে সিদ্ধান্ত হয়,বিরোধী সম্পত্তি নিষ্পত্তি করার লক্ষে জয়নাল দেওয়ান গংদের দেওয়া জমিতে বেড়া নির্মাণ খুলে দিবে। পরবর্তিতে কাগজ পত্র পর্যালোচনা করে জমির পরিমাপ নির্ধারন করে বেড়া নির্মাণ করবেন। আজকে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে উভয় পক্ষ থেকে জানা গেছে। 


হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান জানান সংঘর্ষের ঘটনা শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুই পক্ষ চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল