
(১ ঘন্টা আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৫:৫৮ অপরাহ্ন
ঢাকায় আজ তথ্যমন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে প্রথম বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বৈঠকে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি ভুয়া খবর ও সাইবার অপরাধ মোকাবিলার ক্রমবর্ধমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন জানান, উভয় পক্ষ এ বিষয়ে একসঙ্গে কাজ করার বিভিন্ন উপায় নিয়ে মতবিনিময় করেছেন। বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।