banglahour

রাঙ্গামাটির মানুষের কল্যাণে পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা হবে-দীপন তালুকদার দীপু

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ দিন আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৮:৪৩ অপরাহ্ন


রাঙ্গামাটি জেলার মানুষের কল্যাণে পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। তিনি বলেন, প্রত্যন্ত এলাকার মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি প্রকল্পের স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) পরিষদের এনেক্স ভবনে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক উন্নয়ন কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক উন্নয়ন কমিটির সভায় সভা পরিচালনা করেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রেজাউল করিম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সদস্য শাশ্বত চাকমা রিংকু, সদস্য নন্দিতা দাশ এবং সদস্য তোফাজ্জল হোসেনসহ হস্তান্তরিত বিভাগসমূহের কর্মকর্তাবৃন্দ।
সভায় সভাপতির বক্তব্যে তিনি আরো বলেন, রাঙ্গামাটির সার্বিক উন্নয়নে পরিষদের অধীন বিভিন্ন হস্তান্তরিত বিভাগের প্রধানগণসহ কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।


এসময় তিনি বিভিন্ন বিভাগের বিভাগীয় উন্নয়নমুলক কার্যক্রমগুলি সঠিক সময়ে সম্পাদন করার জন্য নির্দেশনা প্রদান করেন। বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অস্বাভাবিকভাবে যাহাতে বাড়তে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন। উন্নত, সম্বৃদ্ধি ও মডেল রাঙ্গামাটি জেলা গড়ার লক্ষ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত রাখা, শিক্ষার গুনগতমাণ বৃদ্ধি করাসহ আত্বসামাজিক উন্নয়নের জন্য রাস্তব সম্মত প্রকল্প গ্রহন এবং আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬ইং বিশ্ব পর্যটন দিবস সফল ও স্বার্থক করার জন্য বিভাগীয় প্রধানদের অনুরোধ জানান।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল