banglahour

নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ বার্তা নিয়ে পদযাত্রা মোংলায়

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৮:৫১ অপরাহ্ন

 

পাঁচ নদীর মোহনা থেকে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ বার্তা নিয়ে পদযাত্রায় বের হয়েছেন কোস্টাল ট্রাভার্স মাসফিকুল হাসান টনি। সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় পথ ধরে হেঁটে অভিযাত্রার তৃতীয় দিনে বুধবার বিকেলে তিনি মোংলায় এসে পৌঁছান । এ সময় স্থানীয় বনজীবী, জেলে ও পরিবেশকর্মীরা তাঁকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

টনির আগমন উপলক্ষে মোংলার কানাইনগরে পশুর নদীর পাড়ে মানববন্ধন ও সংহতি সমাবেশের আয়োজন করে ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটারকিপার।


সমাবেশে বক্তারা সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে অবিলম্বে সৌর বিদ্যুৎ চালুর দাবি জানান। পরিবেশকর্মীরা বলেন, আমদানি-নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করে পরিবেশের চরম ক্ষতি করছে। তাই বিদ্যুৎ সংকট ও জ্বালানি সার্বভৌমত্ব রক্ষায় এখনই নবায়নযোগ্য জ্বালানি নীতি বাস্তবায়ন করা প্রয়োজন।


ধরা’র কেন্দ্রীয় নেতা মোঃ নূর আলম শেখের সভাপতিত্বে সমাবেশে উপকূলের পানির সংকট কাটাতে জলবায়ু অভিযোজন ও সৌর বিদ্যুতে অর্থায়নের দাবি জানানো হয়। ৩৭টি সংগঠনের অংশগ্রহণে শুরু হওয়া ১৯ দিনের এই কোস্টাল ট্রাভার্স পদযাত্রাটি বিভিন্ন জেলা অতিক্রম করে টেকনাফের শাহপরীর দ্বীপে গিয়ে শেষ হবে।


 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল