banglahour

বাবা হারালেন কণ্ঠশিল্পী সালমা

বিনোদন | বিনোদন ডেস্ক।

(৭ ঘন্টা আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৮:৫৭ পূর্বাহ্ন

জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা মারা গেছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সালমা নিজেই বাবার মৃত্যুর খবর জানিয়েছেন।

আবেগঘন এক পোস্টে সালমা লিখেছেন, 'আমার আব্বা আর নেই।'

সংগীতশিল্পী সালমার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামে। সালমার বাবার নাম ফজলুল হক। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে মৃত্যুর কারণ, জানাজা ও দাফনের সময় ও স্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।

উল্লেখ্য, কণ্ঠশিল্পী সালমা ২০০৬ সালে বারো বছর বয়সে রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ান-তোমাকেই খুঁজছে বাংলাদেশ-এর দ্বিতীয় সিজনের চ্যাম্পিয়ন হন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল