
(২ ঘন্টা আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১:৪৬ অপরাহ্ন
ভৈরবে মামলার বাদীর কাছ থেকে পুলিশের দাবী কৃত ১ লাখ টাকা না পাওয়ায় আসামীর কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে শিশু মোজাহিদ হত্যা ও বাদীসহ পরিবারের সদস্যদের হত্যা চেষ্টায় বসতবাড়ি আগুনে পুরানো মামলার আসামীদের পক্ষে আদালতে চার্জশীট দাখিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভোক্তভোগী তাসলিমা বেগম ও তার পরিবার । গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরান গাওঁ গ্রামবাসীর আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তাসলিমা বেগম ও তার বাবা আক্তার মিয়াসহ পরিবারের সদস্যরা জানান,তাসলিমার সাথে পারিবারিক ভাবে একই এলাকার মেরাজ মিয়ার বিয়ে হয়।
কিন্তু বিয়ের পর থেকেই স্বামী ও শ্বাশুড়ি তাসলিমা কে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। নির্যাতন সইতে না পেরে সে তার বাবার বাড়ি ফিরে আসে। পরে তার বাবার বাড়ী থেকে তার ৭ মাসের শিশু সন্তান মোজাহিদ কে তার কাছ থেকে তার স্বামী জোর করে দাদার বাড়িতে বেড়ানোর কথা বলে নিয়ে যায়।
পরে তার সন্তান কে ফিরে পেতে তার স্বামীর বাড়িতে তার ভাই কে পাঠালে তার ভাই কে মারধোর করে তাড়িয়ে দেয়। এ ঘটনায় ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরদর্শন করে মেরাজের পরিবারের কাউকে বাড়িতে না পেয়ে । সন্তান কে ফিরিয়ে দিতে প্রতিবেশীদের কে বলে যায় পুলিশ । এর কয়েকদিন পরই একটি ডোবা থেকে শিশু মোজাহিদের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশ কে খবর দেয় । পরে নিহত মোজাহিদের মা তাসলিমা বেগম পুত্রের মরদেহ সনাক্ত করে।
এ ঘটনায় ওইদিনই তাসলিমা বেগম বাদী হয়ে তার স্বামী মেরাজ কে প্রধান অভিযুক্ত করে ৫ জনের নাম উল্ল্যেখ করে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করে। হত্যা মামলা দায়েরের পর তার ভাসুর মোঃ আল ইসলাম মামলা তুলে নিতে বাদীর পরিবার কে হুমকি দেয়। হুমকির কয়েক দিন পরেই বাদীসহ তার পরিবারকে মেরে ফেলতে গভীর রাতে বাদীর বসত বাড়ি আগুনে পুড়িয়ে দেয়।
এ ঘটনায় থানায় মামলা করতে গেলে তৎকালীন ওসি মামলা নেয়নি। পরে তারা আদালতে একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান আসামীদের কে গ্রেফতার ও মামলার চার্জশীট বাবদ বাদী তাসলিমার কাছ থেকে ১ লাখ টাকা দাবী করে। কিন্তু দাবীকৃত টাকা না দেয়ায় এসআই মোস্তাফিজুর রহমান আসামিদের গ্রেফতার না করে উল্টো আসামীদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে বাদীর স্বাক্ষর নকল করে আসামীদের পক্ষে আদালতে চার্জশীট দাখিল করেছে । তাই সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবী জানান।
এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদীর কাছ থেকে টাকা ( উৎকোচ) দাবির বিষয়ে অস্বীকার করে বলেন, তদন্ত করে যা সঠিক পেয়েছেন সেভাবেই আদালতে চার্জশীট দাখিল করেছেন। বাদীর যদি আপত্তি থাকে তাহলে আদালতে আবেদন করুক।