banglahour

আপত্তিকর সেই ভিডিও নিয়ে মুখ খুললেন পাভেল

বিনোদন | বিনোদন ডেস্ক।

(১ দিন আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৩:২৪ অপরাহ্ন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে নানা আলোচনা ও মন্তব্যের মধ্যে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেতা পাভেল।

ভাইরাল হওয়া ভিডিও সম্পর্কে পাভেল জানিয়েছেন, ভিডিওতে থাকা নারী তার বান্ধবী। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব আলোচনা চলছে, সেগুলোর সঙ্গে বাস্তবতার মিল নেই বলে দাবি করেছেন এই অভিনেতা।

পাভেল বলেন, ভিডিওতে থাকা ওই নারী তার বান্ধবী। তাদের মধ্যে বন্ধুত্ব ও ব্যক্তিগত পরিচয়ের সম্পর্ক রয়েছে। এর বাইরে অন্য কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি আলোচিত এই অভিনেতার একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মাত্র ৪৫ সেকেন্ডের ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা গেছে অশ্লীল অঙ্গভঙ্গির পাশাপাশি এক নারীর সঙ্গে ভিডিওতে কথা বলছেন অভিনেতা পাভেল। যা নিয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়।

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পান অভিনেতা পাভেল। বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করে ইতোমধ্যে ছোট পর্দায় নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। তবে এবার অভিনয় নয়, ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করেই আলোচনায় এসেছেন তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল