banglahour

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহত নিয়ে প্রশাসন ও সংশ্লিষ্টদের ‘মিথ্যাচারের’ প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(১ দিন আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৫:১৭ অপরাহ্ন


ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহত নিয়ে প্রশাসন ও সংশ্লিষ্টদের ‘মিথ্যাচারের’ প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
ময়মনসিংহ প্রতিনিধি 
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহত নিয়ে প্রশাসন ও সংশ্লিষ্টদের ‘মিথ্যাচারের’ প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।


ময়মনসিংহ মঞ্চ নামে এক নাগরিক সংগঠন আজ (বৃহস্পতিবার) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।


বিক্ষোভ সমাবেশে বক্তারা হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনায় হতাহত নিয়ে সত্যকে ধামাচাপা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের নৈতিক স্খলনের দায়ে বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ময়মনসিংহ থেকে অপসারণের দাবি জানান তারা। 


একই সঙ্গে প্রশাসনের গঠিত তদন্ত কমিটি বাতিল করে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং নিহতদের প্রত্যেক পরিবারের জন্যে সরকারি কোষাগার থেকে ক্ষতিপূরণের দাবিও জানান তারা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল