
(৩ ঘন্টা আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৫:১৭ অপরাহ্ন
ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ
ময়মনসিংহ প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহ জেলা পরিষদের উদ্যোগে লিফলেট বিতরণ ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।
আজ (বৃহস্পতিবার) দুপুরে নগরীর জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে স্থানীয় জনগণকে ডেঙ্গুর ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। সেই সাথে বিভিন্ন সরকারি স্থাপনার আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন তারা।
এসময় বাড়িঘর, দোকানপাট ও আশপাশের এলাকায় পানি জমে থাকতে না দেয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।
এসময় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. কামরুল হুদা, নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, সহকারি প্রকৌশলী আব্দুল সালামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।