banglahour

দূর্গম সাজেকে সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, ঔষধ ও চশমা বিতরন

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৭:২৪ অপরাহ্ন


রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নে সেনা জোনের উদ্যোগে মাসালং মিলনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। 


বৃহস্পতিবার, (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা হতে দিনব্যাপী সেনা জোনের সহায়তায়,চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ও লায়ন্স ক্লাব চিটাগাং ফিনিক্সের সার্বিক তত্ত্বাবধায়নে চক্ষু চিকিৎসা সেবা, ওষুধ ও চশমা বিতরণ করা হয়েছে।

 
সাজেক ইউনিয়নের বিভিন্ন এলাকা ও আশে পাশের বিভিন্ন পাড়া থেকে আগত পাহাড়ি ও বাঙালিদ শতাধিক লোককে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ঔষধ বিতরন এবং ৪১ জনকে বিনামূল্যে চশমা প্রদান করেছেন।


সেনা জোন জানান, আগামী ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৫ জনকে সেনা জোনের নিজ ব্যবস্থাপনায় লায়ন্স চক্ষু হসপিটালে চোখের অপারেশনের জন্য চট্টগ্রাম নেওয়া হবে। সেনা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ হাবিবুল্লাহ হাবিব এবং চট্টগ্রাম লায়ন্স হসপিটাল থেকে আগত চক্ষু বিশেষজ্ঞ উপস্থিত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।


দুর্গম পাহাড়ি এলাকায় জনসাধারণের চিকিৎসার কথা ভেবে সেনাজোনের আওতাধীন দুর্গম ভুয়াছড়ি, মাসালং ১৪ কিলো, গঙ্গারাম বাজার,বাঘাইহাট, মুশফিক, সাজেক পর্যটন এলাকা এবং ক্ষেত্রপুর এলাকায় পর্যায়ক্রমে চিকিৎসা সেবা প্রদান করেছে সেনাবাহিনী। তারই ধারাবাহিকতায় আজ মাসালং এলাকায় চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করেছে। ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে সেনাজোন।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল