banglahour

সেপারেশন-এ পরীমনি

বিনোদন | ডেস্ক রিপোর্ট।

(২ ঘন্টা আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৭:২৫ অপরাহ্ন

 

বিনোদন ডেস্কঃ ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। তিনি এবার নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে নতুন ওয়েব ফিল্মে যুক্ত হয়েছেন। নতুন ওয়েব ফিল্মের নাম সেপারেশন। ইতোমধ্যে এই ওয়েব ফিল্মের শুটিং শুরু হয়েছে।

এর আগেও পরীমনি নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় স্বপ্নজাল ও গুণিন সিনেমায় অভিনয় করেছেন। বড় পর্দার বাইরে এই নির্মাতার সঙ্গে এই প্রথম ওয়েব ফিল্মে কাজ করছেন তিনি।

সেপারেশন-এ পরীমনির বিপরীতে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। এর গল্পে তারা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন, দূরত্ব ও আবেগকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। বিচ্ছেদের আবহের এই গল্পে পরীমনিকে ভিন্ন একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

গিয়াসউদ্দিন সেলিমের নতুন ওয়েব ফিল্ম নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে।

আইস্কিনে মুক্তি পাবে সেপারেশন। তবে মুক্তির তারিখ ও সময় এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল