banglahour

জালালপুর উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে এমপি মালিক

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(১০ ঘন্টা আগে) ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৫:৪২ পূর্বাহ্ন


সিলেট ৩ আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম এ মালিক বলেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি বলেন, সিলেট ৩ আসনের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ বরাদ্দ নিয়ে আসা হবে। যাতে করে শিক্ষাক্ষেত্রে এক ধরনের বিপ্লব তৈরি হয়।


তিনি  দক্ষিণ সুরমার জালালপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। এমপি মালিক বলেন, জালালপুর একটি ঐতিহ্যবাহী এলাকা। এই এলাকা শিক্ষা ও সামাজিক কাজে সবসময় অগ্রসর। জালালপুরকে পৌরসভা ঘোষণার জন্য সংসদে প্রস্তাব করেছেন বলেও জানান তিনি। জালালপুর উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মাণসহ ডিজিটাল ক্লাসরুম দ্রুত চালু করার আশ্বাস দেন এমপি। একইসাথে জালালপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় সংসদে গিয়ে অধিবেশন দেখার আমন্ত্রণ জানান তিনি। এতে বিদ্যালয়ের শিক্ষক - শিক্ষার্থীরা সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান।


বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ জিল্লুর রহমান শুয়েবের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক খসরুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা এমদাদুল হক শরিফ, জালালপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহজাহান মাসুক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুল জব্বার জলিল, অধ্যাপক ডাক্তার কাওছার আহমদ, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, প্রচার সম্পাদক লোকমান আহমদ ও সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরণ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জালালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীমান ব্রত পাল। 


অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুল ইসলাম জয়দু, আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আখলাকুল আম্বিয়া বাতিন, জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম এ শহীদ পংকি, জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক শামসুর রহমান সুজা, সিলেট প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক খালেদ আহমদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহিনুর রশিদ, সাবেক শিক্ষার্থী আব্দুল কাদির মুহিন, লায়েক উদ্দিন, মাহবুবুর রহমান প্রমুখ। 


শুরুতে কোরান তেলাওয়াত করেন বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আদিবা জাহান শিবা। গীতাপাঠ করেন মল্লিকা সরকার। অনুষ্ঠানের শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল