banglahour

ভৈরবে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(১ মাস আগে) ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৭:০১ অপরাহ্ন


ভৈরবে সাংবাদিকদের ভুল ও মিথ্যা তথ্য দিয়ে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদে  সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবার ও জমির ক্রেতা মাহমুদুল হাসান  রনি ও সফিকুল ইসলাম  প্রমূখ। বৃহস্পতিবার বিকালে   শহরের চণ্ডিবের হাসপাতাল পাড়া এলাকায় বাড়ি বিক্রেতা পরিবারের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সংবাদ সম্মেলনে মাহমুদুল হাসান রনি ও সফিকুল ইসলাম জানান, মিন্নত আলী সাংবাদিকদের মিথ্যা ও ভুল তথ্য দিয়ে তাদের বিরুদ্ধে সংবাদ প্রচার করেছে তারা নাকি চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে । যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। প্রকৃত পক্ষে মিন্নত আলীর অত্যাচার সহ্য করতে না পেরে তার মা ও ভাই  - বোনেরা জমি বিক্রি করবে বলে তাকে জানানো হয় । কিন্তু  তিনি জমি না কিনায়  তারা  আমাদের কাছে জমি বিক্রি করে দেয়  । জমি কিনার পর   মিন্নত আলীসহ ৩ টি পরিবারের  চলাচলের রাস্তা  রেখে আমরা বাড়ির কাজ করছি।

 
সংবাদ সম্মেলনে  বাড়ি বিক্রেতা মিন্নত আলীর মা  আশা বেগম, ভাই  তাহের আলী, রমিজ আলী, আরমান আলী ও ইমরান আলী জানান,মিন্নত আলীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে  পৈত্রিক সম্পত্তি বিক্রি করেছেন।  তবে মিন্নত আলীর চলাচলের রাস্তা বন্ধ করা হয়নি। চলাচলের জন্য  রাস্তা  রাখা হয়েছে।  এ সময় ওসমান গণি, আক্কাছ মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা ও জানান বাড়ি কিনার জন্য মিন্নত আলী  কে জানানো হয়েছে । কিন্তু মিন্নত আলী বাড়ি না কিনায় তারা সফিকুল ইসলাম, মাহমুদুল হাসান রনি গংদের কাছে বাড়ি বিক্রি করেছে। তবে তারা মিন্নত আলীসহ ৩ টি পরিবারের চলাচলের জন্য রাস্তা রেখেছে ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল