
(৭ ঘন্টা আগে) ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৭:০২ অপরাহ্ন
ভৈরবে ৩৮৫ কোটি টাকা ব্যয়ে শহর রক্ষা বাধঁ ও মেন্দি পুর থেকে পুরাতন মেঘনা ফেরীঘাট পর্যন্ত ২৪ কিঃমিঃ সড়ক নির্মাণের জন্য প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন পাট ও বস্ত্র প্রতি মন্ত্রী মোঃ শরিফুল আলম এমপি। প্রকল্প পরিদর্শন কালে তিনি বলেন, ভৈরব বাসীর দীর্ঘ দিনের দাবী শহর রক্ষা বাধঁ এবং মেন্দি পুর থেকে পুরাতন মেঘনা ফেরীঘাট পর্যন্ত ২৪ কিঃমিঃ সড়ক নির্মাণ করা হবে। এটি আমার নির্বাচনী প্রতিশ্রূতি ও ছিলো।
একনেকে অনুমোদন হলে আনুমানিক ৩শ ৮৫ কোটি টাকা ব্যয়ে সংযোগ সড়ক নির্মাণ করা হবে। ইতিমধ্যে ২শ কোটি টাকার ডিপিডি প্রকল্পের কাজ চলছে । তিনি আরো জানান ভৈরবে অর্থনৈতিক অঞ্চল, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব- বিদ্যালয়, স্পেশাল হাসপাতাল স্থাপন করা হবে।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সী আমির ফয়সাল, ভৈরব উপজেলা নিবর্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশিদ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ শাহিন, সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মোঃ মজিবুর রহমান, সহকারী পুলিশ সুপার আবু মুসা শেখ, ভৈরব নৌ- থানার অফিসার ইনচার্জ কে এম মনিরুজ্জামান, ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান প্রমূখ। পরে তিনি উপজেলা পরিষদের হল রুমে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন করেন।
এর আগে তিনি সকালে প্রতিমন্ত্রীর বাংলোয় ফুটবল একাডেমিকে ক্রীড়া ও প্রশিক্ষণ সামগ্রী প্রদান করেন। পরে স্থানীয় সরকার বিভাগের নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চান্দানী টিলা উন্নয়ন কাজের উদ্ধোধন করেন ।