
(৫ ঘন্টা আগে) ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৭:০৪ অপরাহ্ন
আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে জেলায় আজ সনাতন সম্প্রদায়ের বিভিন্ন মঠ-মন্দির, সংগঠন ও পূজামণ্ডপ কমিটির নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রাঙ্গামাটি জেলা শাখার আয়োজনে জেলা পরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।
জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য নন্দিতা দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জসিম উদ্দিন, জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক নেতা স্বপন কান্তি মহাজন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি অরুপ মুৎসুদ্দী, জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সান্টু চৌধুরীসহ জেলার বিভিন্ন মঠ-মন্দির, সংগঠন ও পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু বলেন, বর্তমান সরকার একটি অসাম্প্রদায়িক এবং জনবান্ধব একটি সরকার। সকলের সমর্থন এবং ভালবাসা নিয়েই জনগনের সর্বোচ্চ ভোট পেয়ে প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার গঠিত হয়েছে। সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করাসহ সমানভাবে সকল সম্প্রদায়ের উন্নয়ন করাই বর্তমান সরকারের লক্ষ্য।
তিনি আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যসহ আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে সম্পন্ন করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করতে উপস্থিত বিভিন্ন মঠ-মন্দির, সংগঠন ও পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ বিস্তারিত আলোচনা করেন।
এসময় স্থানীয় পুলিশ প্রশাসন ও বিভিন্ন মণ্ডপ কমিটির প্রতিনিধি এবং সনাতন ধর্মের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।