
(৬ ঘন্টা আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ৯:৪৩ পূর্বাহ্ন
সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে জনপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অভিনেতা সাইদুর রহমান পাভেলের আপত্তিকর ভিডিও। এর মাঝেই গুঞ্জন উঠেছে কাজল আরেফিন অমির ধারবাহিক থেকে বাদ পড়ছে পাভেল। নির্মাতা অমির এক পোস্ট ঘিরে শুরু হয়েছে এমন গুঞ্জন।
সম্প্রতি অমির পোস্টে পাশা ভাই, কাবিল, হাবু, নেহালসহ গুরুত্বপূর্ণ সব চরিত্র থাকলেও দেখা যায়নি জাকির চরিত্রে অভিনয় করা পাভেলের নাম। আর এতেই উঠেছে প্রশ্ন উঠেছে জাকির কি তাহলে থাকছেন না ব্যাচেলর পয়েন্টে ?
ভিডিও কলে এক নারীর সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গির দৃশ্য ছড়িয়ে পড়ার পর পাভেলকে নিয়ে নেটিজেনদের মধ্যে সমালোচনার ঝড় চলছে। তবে ভাইরাল হওয়া ভিডিওর ভিত্তিতে ব্যাচেলর পয়েন্ট থেকে অভিনেতার বাদ পড়ার বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায় নি।
এদিকে নেহাল-কাবিলাদের ব্যাচেলর পয়েন্টে প্রবেশ করেছেন অভিনেতা আ খ ম হাসান! ধারাবাহিকে তার চরিত্রের নাম ইংলিশ লেবু। এছাড়াও কাজী ভাই চরিত্র নিয়ে হাজির হয়েছেন অভিনেতা রাশেদ মামুন অপু।
‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এ বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল (পাশা), চাষী আলম (হাবু), পলাশ (কাবিলা), তৌসিফ (নেহাল), শামীম হাসান সরকার (আরেফিন), পাভেল (জাকির), ইশতিয়াক রোমেল (মতলব) ও জাফরুল আবেদিন (রকি)। আরও রয়েছেন অর্চিতা স্পর্শিয়া, মনিরা মিঠু, আবদুল্লাহ রানাসহ আরও অনেকে।