banglahour

জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির সমাবেশ

সারাদেশ | আলী আকবর। জামালপুর প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ১:০৮ অপরাহ্ন

জামালপুরে দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিল প্রতি সম্মানী ভাতা ৫০০০ টাকা বাস্তবায়ন করা সহ ৭দফা দাবিতে জামালপুরে সমাবেশ করেছে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।

শনিবার সকালে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়। 
সমাবেশে বক্তব্য রাখেন জেলা দলিল লেখক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় দলিল লেখক সমিতির যুগ্ম-মহাসচিব আরজু আকন্দ, জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হানিফ উদ্দিন, সহসভাপতি ফজলুল হক, ফারুক হোসেন তালুকদার, সদর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মওদুদ আহমেদ মধু, সাধারণ সম্পাদক মোহন আকন্দসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা, লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ব্যতীত অন্য কেহ দলিল মুসাবিদা করতে পারবে না বলে প্রজ্ঞাপন জারি, থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ব্যতীত অনবিজ্ঞদের দলিল লেখক লাইসেন্সের প্রদান থেকে বিরত থাকা সহদলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতির জোর দাবি জানান বক্তারা।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল