
(১ মাস আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ৩:৪১ অপরাহ্ন
রাজনীতির মাঠে বলিষ্ঠ সাংগঠনিক নেতৃত্ব, ব্যবসায়ী সমাজের আস্থা অর্জন এবং সামাজিক কর্মকাণ্ডে নিরলস অংশগ্রহণের মাধ্যমে রাজবাড়ীর কালুখালীতে এখন তুমুল আলোচনায় রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক ও ব্যবসায়ী নেতা আলমগীর হোসেন।
রাজনৈতিক ঐতিহ্য ও সাংগঠনিক দক্ষতা,আলমগীর হোসেন বর্তমানে কালুখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সূযদিয়া দাখিল মাদ্রাসার সভাপতি এবং মদাপুর ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সাংগঠনিক সম্পাদক, হিসেবে দায়িত্ব পালন করছেন। কালুখালীর রাজনীতিতে তার পরিবারের রয়েছে দীর্ঘদিনের সুনাম ও ঐতিহ্য। পারিবারিক সেই ধারা বজায় রেখে প্রতিকূল ও সংকটময় মুহূর্তেও তিনি নেতাকর্মীদের পাশে থেকেছেন। সম্প্রতি বিএনপির বিভিন্ন কেন্দ্রীয় ও স্থানীয় কর্মসূচিতে তার নেতৃত্বে নেতাকর্মীদের বিশাল ও সক্রিয় অংশগ্রহণ স্থানীয় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ব্যবসায়ী সমাজের আস্থার প্রতীক,রাজনীতির পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।
কালুখালী বাজার বণিক (শিল্প ও বণিক) সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, হিসেবে ব্যবসায়ীদের নিরাপত্তা, বাজারের শৃঙ্খলা রক্ষা ও বিভিন্ন সমস্যা সমাধানে তিনি নিরলস কাজ করছেন। ব্যবসায়ীদের মতে, একটি নিরাপদ ও প্রাণবন্ত বাণিজ্যিক পরিবেশ তৈরিতে আলমগীর হোসেনের নেতৃত্ব অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে।
জনকল্যাণ ও সামাজিক সম্পৃক্ততা,দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে আলমগীর হোসেনের রয়েছে অবাধ প্রবেশাধিকার। নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তিনি নিজেকে সবসময় নিয়োজিত রাখেন। স্থানীয় পর্যায়ে সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানোর কারণে সর্বস্তরের মানুষের কাছে তার ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
ভবিষ্যৎ ভাবনা ও জনপ্রত্যাশা,পারিবারিক ঐতিহ্য, রাজনৈতিক দূরদর্শিতা এবং ব্যবসায়ী নেতৃত্বের অনন্য সমন্বয়ে আলমগীর হোসেনকে ঘিরে দিন দিন কালুখালীবাসীর প্রত্যাশা বাড়ছে। স্থানীয় সচেতন মহলের মতে—জনসম্পৃক্ততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে আলমগীর হোসেন ভবিষ্যতে কালুখালীর সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণে আরও শক্তিশালী ভূমিকা রাখবেন।