banglahour

চুয়াডাঙ্গার ভারত সীমান্ত থেকে ৮১ লাখ ৭০ হাজার ৬৫০ টাকার অবৈধ মালামাল উদ্ধার করেছে বিজিবি

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১ মাস আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ৫:৩৯ অপরাহ্ন

চুয়াডাঙ্গার ভারত সীমান্ত থেকে ৮১ লাখ ৭০ হাজার ৬৫০ টাকার অবৈধ মালামাল উদ্ধার করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্ধারের পর জব্দ করা হয়। 


চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ রাজ মামুদ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, এদিন ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা, মুন্সীপুর, বড়বলদিয়া, মুজিবনগর, বুড়িপোতা, রুদ্রনগর, জগন্নাথপুর এবং ঠাকুরপুর বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মালামাল উদ্ধার করে। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ৬৮ বোতল ভারতীয় মদ, ১০৫ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৭ হাজার ৬৮০টি ভারতীয় ডেক্সাম্যাথাসন ট্যাবলেট, ৪ হাজার ৫৯০টি বিভিন্ন প্রকার ভারতীয় ঔষুধ, ৬৩০টি বিভিন্ন প্রকার ভারতীয় ইনজেকশন, ৩৬টি ভারতীয় সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ২০টি ভারতীয় ভায়াক্রাম ট্যাবলেট, ৪ কেজি ভারতীয় পেঁয়াজের বীজ, ১৩টি চায়না দোয়ারী জাল, ১২টি বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিক্স এবং ৪টি ভারতীয় থ্রীপিস। উদ্ধার করা মালামালের আনুমানিক তালিকা মূল্য ৮১ লাখ ৭০ হাজার ৬৫০ টাকা।


চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে.কর্নেল নাজমুল হাসান বলেন, দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তবর্তী এলাকা নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
                   

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল