banglahour

সহিংসতায় নয়, আলোচনাতেই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান: খলিলুর রহমান

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি।

(২ দিন আগে) ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ৩:২৮ অপরাহ্ন

সহিংসতার মাধ্যমে রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব নয়; এর স্থায়ী সমাধানে আলোচনা ও আলোচনার ভিত্তিতে সমঝোতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমান।


রোহিঙ্গা সংকট নিয়ে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এটি একটি গুরুতর মানবিক সংকট।

রোহিঙ্গাদের ওপর হামলা চালানো হয়েছে, তাদের বাড়িঘর ধ্বংস করা হয়েছে, গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে এবং অসংখ্য মানুষকে জোরপূর্বক নিজ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য করা হয়েছে।
খলিলুর রহমান বলেন, এই সংকটের টেকসই সমাধান কেবল সংলাপ, আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমেই সম্ভব। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে শান্তিপূর্ণ উপায়ে সমাধান খোঁজার আহ্বান জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল