banglahour

ইউনিয়ন ভূমি উপ সহকারীর ঘুষ নেয়ার ভিডিও ভাইরালের পর এবার ভুয়া নামজারি দিয়ে ২০ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগ

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(১ মাস আগে) ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ৩:৩৫ অপরাহ্ন

 

পটুয়াখালীর রাঙ্গাবালী সদর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা আবদুস সোবাহানের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর এবার তার বিরুদ্ধে ভুয়া নামজারি দিয়ে ২০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার বড় বাইশদিয়া ইউনিয়নের গাববুনিয়া গ্রামের এ ঘটনায় ভুক্তভোগী জাকির খান ও তার ভাইয়েরা টাকা ফেরত পেতে ঘুরছেন প্রশাসনের দ্বারে দ্বারে। এ ঘটনার প্রতিকার চেয়ে গত বছরের ১৩ মার্চ জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ দিয়েছেন জাকির খান।


ভূক্তভোগী জাকির খানসহ তার স্বজন ও এলাকাবাসী বলেন, আবদুস সোবাহান তাদের দু:সম্পর্কের আত্মীয়। ২০২১ সালে জাকির খান তার ভই আফজাল খান, নুর হোসেন খান ও বোন হালিমা খানমের নামে গাববুনিয়া মৌজার ২৬ একর জমির নামজারি করতে তারা তাকে নগদ সাড়ে ৭ লাখ টাকাসহ তার সোনালী ব্যাংকের নিজ একাউন্টে ধাপে ধাপে ২০ লাখ টাকা দেন। পরে দীর্ঘদিন গড়িমসির পর ২০২২ সালে ১১.৩৬ একর জমির একটি ভুয়া নামজারির কাগজ ডাকযোগে পাঠান। এরপর থেকে তারা টাকা ফেরত পেতে ঘুরছেন জনপ্রতিনিধিসহ প্রশাসনের দ্বারে দ্বারে। 


রাঙ্গাবালী সদর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা আবদুস সোবাহান বলেন, তারা তাদের জমি তার শ্বশুর বাড়ির লোকজনের কাছে বন্ধক রেখে টাকা নেন এবং তার একাউন্টের মাধ্যমে টাকা লেনদেন করেন। তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও বানোয়াট।
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, জেলা প্রশাসক বরাবর আবেদন প্রদানের পর এ ঘটনার তদন্ত হয়েছে এবং তদন্ত প্রতিবেদন ১০ সেপ্টেম্বর জমা দেয়া হয়েছে।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল