
(১ মাস আগে) ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ৩:৩৬ অপরাহ্ন
ভৈরবে পঞ্চবটিতে পুকুরে গোসলে নেমে হেলাল উদ্দিন (৬৫) নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে । নিহত হেলাল উদ্দিন শহরের ভৈরব পুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে । স্থানীয়রা জানায়, আজ রোববার সকালে নিহত হেলাল উদ্দিন পঞ্চবটি গ্রামে গোসল করতে পুকুরে নেমে ডুব দিয়ে পানিতে তলিয়ে যায় । কিছুক্ষণ পর পানিতে না ভাসায় স্থানীয়রা পানির নীচ থেকে তাকে উদ্ধার করে তীরে উঠানোর পর তাকে মৃত পাওয়া যায় ।
এ বিষয়ে ভৈরব থানার উপপরিদর্শক সাখাওয়াত হুসেইন এ বিষয়ে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাসের সুরুৎহাল রিপোর্ট তৈরি করা হয়। এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হবে। ডাক্তারের মতামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে পুলিশ জানায়।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান জানান,পা ফসকে বৃদ্ধ হেলাল উদ্দিন পুকুরে পড়ে পানিতে ডুবে মারা গেছে বলে জানতে পেরেছি । ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।