
(১ ঘন্টা আগে) ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ১:৪৬ অপরাহ্ন
কুমিল্লা সীমান্তে পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আটক করেছে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি।
সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ২:৪০ মিনিটে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধীনস্থ আমানগন্ডা বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, ১০ বিজিবি’র নিয়মিত অপরাধ দমন ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে সোনাপুর সীমান্ত এলাকা থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তল্লাশি চালানো হয়। এ সময় চোরাকারবারীদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ বিভিন্ন প্রকারের অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার ও আটক করে টহল দলটি। আটককৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ২০ হাজার টাকা।
১০ বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত মালামালসমূহ প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।