banglahour

হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে বিদ্যার 'কান্থা'কে ঘিরে রহস্যের হাতছানি

বিনোদন | বিনোদন ডেস্ক।

(৮ ঘন্টা আগে) ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৬:৫০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৪৮ অপরাহ্ন

'কান্থা' নিয়ে দর্শকদের উত্তেজনা এমনিতেই তুঙ্গে। এবার সেই আগ্রহ আরও বাড়িয়ে দিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। রবিবার প্রকাশ্যে এসেছে 'জেলার-২' সিনেমায় বিদ্যা বালানের নতুন চরিত্র ‘কান্থা’-র প্রথম ঝলক। আর সেই লুকেই যেন একেবারে অন্যভাবে ধরা দিলেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। নীল শাড়ি, হাতে জ্বলন্ত সিগারেট—বিদ্যার ‘কান্থা’কে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে নানা প্রশ্ন।

ট্রেলারে দেখা গেছে, সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নেমে আসছেন কান্থা। তার পরনে নীল শাড়ি, শাড়ির আঁচল সামলানোর ভঙ্গি, হাঁটার ধরন এবং মুখের অভিব্যক্তিতেই স্পষ্ট হয়ে উঠছে চরিত্রটির দাপুটে উপস্থিতি। আর হাতে থাকা সিগারেট আরও বাড়িয়ে দিয়েছে সেই রহস্যময় আবহ।

এই গোটা চরিত্র পরিচয়ের দৃশ্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে অনিরুদ্ধ রবিচন্দরের ব্যাকগ্রাউন্ড মিউজিক। সুরের সঙ্গে তাল মিলিয়ে ‘কান্থা’-র এন্ট্রি তৈরি করেছে টানটান উত্তেজনা। খুব বেশি কিছু না দেখিয়েও চরিত্রটির মধ্যে যে একটা শক্তিশালী ব্যক্তিত্ব রয়েছে, সেই ইঙ্গিতই মিলেছে কান্তার টিজারে।

তবে ‘কান্থা’ ঠিক কে ? আর তাঁর সাথে গল্পের মূল চরিত্র টাইগার মুথুভেল পাণ্ডিয়ানের সম্পর্ক কী? বিদ্যা বালনের চরিত্রটি 'জেলার-২' সিনেমায় কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা? এই প্রশ্নগুলির উত্তর সম্পুর্ন অজানা। নির্মাতাও চরিত্রটির বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। ফলে 'কান্তা'র নতুন লুক ঘিরে কৌতূহল আরও বেড়েছে।

‘জেলার-২' সিনেমার গল্পে ফের দেখা যাবে রজনীকান্তকে। দক্ষিনের এই সুপারস্টার অভিনয় করছেন টাইগার মুথুভেল পাণ্ডিয়ানের চরিত্রে। 'জেলার' সিরিজের প্রথম ছবিতে তাঁর অভিনীত চরিত্রটি দর্শকদের মধ্যে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। এবার সেই গল্পের পরবর্তী অধ্যায়ে যুক্ত হয়েছে একাধিক নতুন মুখ এবং চরিত্র। নেলসন দিলীপ কুমার পরিচালিত এই ছবিতে রজনীকান্তের পাশাপাশি রয়েছেন রম্য কৃষ্ণান এবং যোগী বাবু-সহ প্রথম পর্বের আরও অনেক  অভিনেতা। 'জেলার-২' সিনেমায় নতুন করে যুক্ত হয়েছেন সুরজ ভেঞ্জারামুডু  এবং এস জে সুরিয়া। তাঁদের সাথেই এবার গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিদ্যা বালনকে।

'জেলার'-এর সাফল্যের পর স্বাভাবিকভাবেই সিক্যুয়েল নিয়ে প্রত্যাশা অনেকটাই বেশি। তার উপর একের পর এক নতুন চরিত্রের সংযোজন ছবির গল্প নিয়ে দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। বিদ্যা অভিনীত ‘কান্থা’ চরিত্র সেই তালিকায় নতুন মাত্রা যোগ করেছে।

সান পিকচার্স-এর প্রযোজনায় ’জেলার ২’ বিশ্বজুড়ে ২০২৬ সালের ১৫ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে। তার আগেই ‘কান্থা’-র প্রথম দর্শনেই বিদ্যা বালান বুঝিয়ে দিয়েছেন, পর্দায় তাঁর চরিত্রটি শুধু উপস্থিত থাকবে না, বরং দর্শকের মনে বিশেষভাবে দাগ কাটতে চলেছে৷
সূত্র: আজকাল অবলম্বনে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল