banglahour

রাজবাড়ীর কালুখালীতে ৭৪টি চায়না দুয়ারি জাল ধ্বংস, একজনের তিনদিনের কারাদণ্ড

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৬:৫৫ অপরাহ্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গজারিয়া বিলে অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর।

অভিযানে বিলের বিভিন্ন স্থান থেকে ৭৪টি নিষিদ্ধ চায়না দুয়ারে জাল উদ্ধার করা হয়। পরে জব্দ করা ৭৪টি চায়না দুয়ারি জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও অভিযান পরিচালনাকালে জব্দকৃত জাল চুরির চেষ্টাকালে একজনকে হাতেনাতে আটক করা হয় পরে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বোয়ালিয়া ইউনিয়নের গজারিয়া বিলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ।

অভিযান সূত্রে জানা যায়, গজারিয়া বিলে নিষিদ্ধ জালের বিরুদ্ধে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনার সময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অমান্য করায় একজনকে হাতেনাতে আটক করা হয়। একই সময় বিলের বিভিন্ন স্থান থেকে ৭৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।

পরে আটক ব্যক্তিকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জব্দ করা জালগুলো স্থানীয় লোকজনের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনাশ করা হয়।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আনোয়ারুল ইসলাম পাইলট, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, আবু তালেবসহ কালুখালী থানা পুলিশের সদস্য এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তারা জানান, দেশীয় মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল