banglahour

কিশোরগঞ্জে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৭:০০ অপরাহ্ন

যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে জেলা যুবদল।

সেমবার বেলা ১১ টায় কিশোরগঞ্জ পৌরসভার নগুয়া প্রথম মোড়, শেষমোড় ও এতিমখানা রোডসহ আশপাশের এলাকায় এ পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়।

অভিযানে যুবদলের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা প্রথমে নগুয়া বাসস্ট্যান্ড এলাকা পরিষ্কার, ড্রেন জমে থাকা ময়লা আবর্জনা অপসারণ এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করেন।পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে  প্রচারণা চালানো হয়।

এসময় কর্মসূচিতে জেলা যুবদলের সিনিয়র সভাপতি মোস্তাক আহমেদ শাহিনের নেতৃত্বে জেলা যুবদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচি শেষে আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি। শুধু সরকারি উদ্যোগের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা ও জনসম্পৃক্ততা প্রয়োজন। এ লক্ষ্যে সাধারণ মানুষকে তাদের নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল