
(১ মাস আগে) ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৫:০৫ অপরাহ্ন
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেকে উন্নত চক্ষু চিকিৎসা ও অপারেশনের জন্য পাহাড়ি ও বাঙালিসহ ১৭ জন রোগীকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট জোনের উদ্যোগে এসব রোগীকে চট্টগ্রামের লায়ন্স চক্ষু হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
এর আগে রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যাদের উন্নত চিকিৎসা ও অপারেশন প্রয়োজন, তাদের চট্টগ্রামে পাঠানো হয়। এ সময় রোগীদের যাতায়াতসহ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে বাঘাইহাট সেনা জোন।
দুর্গম পাহাড়ি অঞ্চলের সাধারণ মানুষের জন্য উন্নত চিকিৎসা সেবা পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এমন বাস্তবতায় সেনাবাহিনীর এই উদ্যোগকে চিকিৎসাসেবার সুযোগ থেকে বঞ্চিত মানুষের জন্য সহায়ক হিসেবে দেখা হচ্ছে।
বাঘাইহাট সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের প্রয়োজন বিবেচনায় ভবিষ্যতেও চিকিৎসাসহ বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা জাই মানুষের সুস্থতা, শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করে নিজ নিজ এলাকায় নিরাপদে বসবাসের পরিবেশে যাতে তারা বসবাস করে।