
(১১ ঘন্টা আগে) ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৫:১০ অপরাহ্ন
ফাহিম ফয়সাল একাধারে সুরকার, সংগীতশিল্পী, কপিরাইট বিশেষজ্ঞ এবং উদ্যোক্তা। বর্তমানে মাল্টিমিডিয়া স্পেশালিস্ট হিসেবে নিবিড়ভাবে কাজ করছেন দেশের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি ও ডিজিটাল সেক্টরের ডেভেলপমেন্ট নিয়ে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ.আই প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
ফাহিম ফয়সাল বলেন, 'আজকাল মানুষ ক্রিয়েটিভিটির মূল্য দিতে চায়না। সবকিছুই 'এ.আই' দিয়ে করে ফেলতে চায়। এই যেমন মিউজিক, গান, লিরিক, ভয়েস ক্রিয়েট, অডিও, ভিডিও, ইমেজ ডিজাইন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, কনটেন্ট রাইটিং ইত্যাদি। কারণ, এতে খরচ কমে, সময় বাঁচে।'
কৃত্রিম বুদ্ধিমত্তার কাজে আবেগ না থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, 'এ.আই-তে সকল কিছুই যান্ত্রিক। গানের মিউজিক কিংবা ভোকালে কোন খুঁত নেই। স্কেল যতো হাই (উঁচু) হোক না কেন এ.আই এর টেকনোলজি তা কভার করে দেবে। ওয়েব কিংবা সফটওয়্যারও এ.আই তার প্রযুক্তি দিয়ে সহজেই বানিয়ে দেবে। কিন্তু যে যাই বলুক তা দিয়ে সাসটেইনেবল ডেভেলপমেন্ট হবেনা। এ.আই দিয়ে তৈরি কনটেন্ট শুরুর দিকে শুনতে, দেখতে, ব্যবহার করতে 'ক্ষণিকের ভালোলাগা' কাজ করলেও একসময় তা আর ভালো লাগে না। কারণ, এ.আই-তে কোন প্রাণ নেই, কোন ইমোশন নেই, সাসটেইনেবিলিটি নেই।'
মানুষ এখন সৃষ্টিশীল কাজ থেকে দূরে চলে যাচ্ছে এই আক্ষেপ করে ফাহিম ফয়সাল বলেন, 'মুনাফালোভী মানুষ ক্রিয়েটিভিটির মূল্য না দিয়ে আর্টিফিশিয়ালের দিকে ঝুঁকছে বলেই আজ সকল কিছু এমন আবেগহীন হয়ে পড়ছে। মজার বিষয় হচ্ছে, এ.আই যারা বানিয়েছে তারা কিন্তু এখনও অরিজিনালকেই বেশি গুরুত্ব দিচ্ছে। কারণ, তারা অরিজিনালের মূল্য বুঝে। এ.ই-কে তারা বড়জোর 'হেল্পিং হেন্ড' হিসেবেই কাজে লাগাচ্ছে। কিন্তু বেসিক স্ট্রাকচার নিজেরা বানিয়ে নিচ্ছে। এই জন্যই তারা সবসময় লিডিং পজিশন ধরে রাখে।'
ফাহিম ফয়সাল আরও বলেন, 'প্রশ্ন হচ্ছে, আপনি কি অনুকরণ করবেন, নাকি নিজের সৃজনশীলতাকে প্রস্ফুটিত করে নতুনত্ব আনবেন তা একান্তই আপনার বিষয়।'
সবশেষে ক্রিয়েটিভ কাজের উপর গুরুত্ব দিয়ে ফাহিম ফয়সাল বলেন, 'সত্যি কথা বলতে, রিয়েল জিনিসের মজাই অন্যরকম। যা সৃষ্টিকর্তা প্রদত্ত। রিয়েল জিনিসই একসময় 'অ্যান্টিক' হয়, গোল্ডেন হয় উঠে। এবং দিন শেষে মানুষ যেমন ঘরে ফেরে, পাখি যেমন নীড়ে ফিরে যায় তেমনি মানুষ আসলের দিকেই ফিরে যায় এবং যাবে। সুতরাং, টাকা ও সময় বাঁচাতে এ.আই এর উপর ভর করবেন নাকি নিজের ক্রিয়েটিভিটির উপর ভর করে পায়ের নিচের মাটি শক্ত করবেন সেটা এখন আপনার সিদ্ধান্ত।'
উল্লেখ্য, সংগীতশিল্পী ফাহিম ফয়সালের উল্লেখযোগ্য কয়েকটি গান হচ্ছে- নীলচে আকাশ, ক্ষমা, আঙুল ছুঁতে চাই, সিজদাহ করি তোমায়, প্রাণ খুলে ডাকি তোমারে, চোখের মাঝে চোখ, ভালোবাসার শেষ খেয়াল ইত্যাদি।