banglahour

চাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল সহ আটক ১

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৫৪ মিনিট আগে) ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৬:৩৫ অপরাহ্ন

 

চাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ ইদুল আলী নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এ তথ্য জানান পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। আটক ব্যক্তি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকার মোস্তফার ছেলে। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ কালিগঞ্জ এলাকায় অভিযান চালায়। অভিযানে ইদুল আলীকে আটক করে পুলিশ। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ সুপার জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ৪ থেকে ৫ জন সহযোগির তথ্য মিলেছে। তাদের ধরতে কাজ করছে পুলিশ।


 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল